অতিথির স্মৃতি গল্পের নোট | অষ্টম শ্রেণির সাহিত্য-কণিকা বইয়ের “অতিথির স্মৃতি” গল্পের (শরৎচন্দ্র চট্টোপাধ্যায়) জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। বহুনির্বাচনি প্রশ্নের জন্য অতিথির স্মৃতি গল্পের MCQ দেখুন।
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
অতিথির স্মৃতি
1। লেখক কেন দেওঘরে গিয়েছিলেন?
চিকিৎসকের আদেশে বায়ু পরিবর্তনের জন্য।
2। লেখক দেওঘরে কোথায় থাকতেন?
প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে।
3। রাত্রি কয়টা থেকে ভজন শুরু হতো?
রাত্রি তিনটা থেকে।
4। সবচেয়ে ভোরে কোন পাখি ডাকত?
দোয়েল।
5। দোয়েলের পর কোন কোন পাখি আসত?
বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি।
6। ইউক্যালিপটাস গাছে কোন পাখি বসত?
হলদে রঙের একজোড়া বেনে-বৌ পাখি।
7। লেখক বিকালে কোথায় বসতেন?
গেটের বাইরে পথের ধারে।
8। পা ফুলো-ফুলো মেয়েরা কোন রোগের আসামি ছিল?
বেরিবেরি।
9। বেরিবেরি রোগ কীসের অভাবে হয়?
বি ভিটামিনের অভাবে।
10। লেখকের পিছু নেওয়া প্রাণীটি কী ছিল?
একটি কুকুর।
11। লেখক কুকুরটির কী নাম দেন?
অতিথি।
12। অতিথিকে কে তাড়িয়ে দিত?
মালির স্ত্রী (মালিনী)।
13। লেখক অসুস্থ হয়ে কতদিন নিচে নামতে পারেননি?
দিন-দুই।
14। বিদায়ের দিন অতিথির আচরণ কেমন ছিল?
মহাব্যস্ত হয়ে কুলিদের সঙ্গে ছুটোছুটি করছিল।
15। ট্রেন ছাড়ার সময় অতিথি কী পায়নি?
বকশিশ।
16। ‘অতিথির স্মৃতি’ মূলত কোন গল্পের নাম পরিবর্তিত রূপ?
‘দেওঘরের স্মৃতি’ গল্পের।
17। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
১৮৭৬ সালে।
18। শরৎচন্দ্রের জন্মস্থান কোথায়?
হুগলি জেলার দেবানন্দপুর গ্রাম।
19। শরৎচন্দ্র জীবিকার সন্ধানে কোথায় যাত্রা করেন?
রেঙ্গুন।
20। ‘বড়দিদি’ কোন পত্রিকায় প্রকাশিত হয়?
‘ভারতী’ পত্রিকায়।
21। শরৎচন্দ্রের একটি বিখ্যাত উপন্যাসের নাম বল।
দেবদাস / শ্রীকান্ত।
22। শরৎচন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক পান?
জগত্তারিণী স্বর্ণপদক।
23। শরৎচন্দ্র কোন বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট. উপাধি পান?
ঢাকা বিশ্ববিদ্যালয়।
24। শরৎচন্দ্রের মৃত্যু কত সালে হয়?
১৯৩৮ সালে।
