● Class 8 সাহিত্য-কণিকা

শিল্পকলার নানা দিক প্রবন্ধের নোট | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

শিল্পকলার নানা দিক প্রবন্ধের নোট | অষ্টম শ্রেণির সাহিত্য-কণিকা বইয়ের “শিল্পকলার নানা দিক” প্রবন্ধের (মুস্তাফা মনোয়ার) জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। বহুনির্বাচনি প্রশ্নের জন্য শিল্পকলার নানা দিক প্রবন্ধের MCQ দেখুন।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

শিল্পকলার নানা দিক

1। রবীন্দ্রনাথের কোন গানে শিল্পকলার মূল সত্য প্রকাশ পেয়েছে?

‘আনন্দ ধারা বহিছে ভুবনে’।

2। লেখকের মতে আনন্দ প্রকাশ কীসের প্রকাশ?

জীবনীশক্তির প্রবলতার।

3। সুন্দরকে জানার জ্ঞানের নাম কী?

নন্দনতত্ত্ব।

4। প্রকৃত সুন্দর কোনটি?

যা সবাইকে আনন্দ দেয় ও খুশি করে।

5। ছবি আঁকা মানে লেখকের মতে কী?

‘দেখা শেখা’।

6। শিল্পকলার মূল বস্তুর মধ্যে কী কী থাকে?

বিন্দু, রেখা, রং, আকার, গতি বা ছন্দ।

7। বাংলাদেশে পুরাকালে কীসে ছবি আঁকা হতো?

তালপাতায় জলরং দিয়ে।

8। ভাস্কর্য কী?

মাটি, পাথর বা ধাতু দিয়ে গড়ন বানানো।

9। বাংলাদেশে কোন ধরনের ভাস্কর্য প্রসিদ্ধ ছিল?

পোড়ামাটির ভাস্কর্য।

10। একটি দেশকে জানার উপায় কী?

শিল্পকলা চর্চার ধারা দেখে।

11। মুস্তাফা মনোয়ার পেশায় কী ছিলেন?

একজন চিত্রশিল্পী।

12। মুস্তাফা মনোয়ার কত সালে জন্মগ্রহণ করেন?

১৯৩৫ সালে।

13। মুস্তাফা মনোয়ারের পিতা কে ছিলেন?

কবি গোলাম মোস্তফা।

14। তিনি কোন কলেজের কৃতী ছাত্র ছিলেন?

কলকাতা আর্ট কলেজ।

15। তাঁর পরিচালিত জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠানের নাম কী?

‘মনের কথা’ ও ‘নতুন কুঁড়ি’।

16। তিনি কোন শিল্পকলায় অগ্রদূতের ভূমিকা পালন করেন?

পাপেট থিয়েটার ও অ্যানিমেশনে।

আরও পড়ুন

Class 8 সাহিত্য-কণিকা-এর সব পোস্ট

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

সাহায্য লাগবে?
BCS Journey Support
● Online
×
💬Messenger ✈Telegram
BCS JOURNEY
BCS Journey
চ্যাট শুরু করুন ➜