জাগো তবে অরণ্য কন্যারা কবিতার নোট | অষ্টম শ্রেণির সাহিত্য-কণিকা বইয়ের “জাগো তবে অরণ্য কন্যারা” কবিতার (সুফিয়া কামাল) জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। বহুনির্বাচনি প্রশ্নের জন্য জাগো তবে অরণ্য কন্যারা কবিতার MCQ দেখুন।
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
জাগো তবে অরণ্য কন্যারা
1। কবি এখন আর কীসের গান শুনতে পান না?
মৌসুমি ফুলের গান।
2। চারিদিকে কী শোনা যায়?
হাহাকার।
3। মাটি কার পানে চেয়ে থাকে?
অরণ্যের।
4। কবি কাদের জেগে উঠতে আহ্বান জানান?
অরণ্য কন্যাদের (বৃক্ষদের)।
5। বৃক্ষের বক্ষে কী জ্বলছে বলা হয়েছে?
বহ্নিজ্বালা (যন্ত্রণার আগুন)।
6। ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
‘উদাত্ত পৃথিবী’।
7। পাঠ-পরিচিতি অনুযায়ী কবি কেন ব্যথিত?
চারপাশের অরণ্য-নিধন লক্ষ্য করে।
8। সুফিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করেন?
১৯১১ সালে।
9। সুফিয়া কামালের জন্মস্থান কোথায়?
বরিশাল জেলার শায়েস্তাবাদ গ্রাম।
10। তাঁর স্মৃতিকথামূলক গ্রন্থের নাম কী?
‘একাত্তরের ডায়েরী’।
11। সুফিয়া কামালের মৃত্যু কত সালে হয়?
১৯৯৯ সালে।
12। কবি কাদের জন্য প্রভাত আলো ছড়াতে বলেন?
তিমির প্রহরে জাগ্রত (অতন্দ্র) চোখদের জন্য।
13। সে আমলে মেয়েদের লেখাপড়ার সুযোগ কেমন ছিল?
মোটেই সুযোগ ছিল না।
