● Class 8 সাহিত্য-কণিকা

পড়ে পাওয়া গল্পের নোট | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

পড়ে পাওয়া গল্পের নোট | অষ্টম শ্রেণির সাহিত্য-কণিকা বইয়ের “পড়ে পাওয়া” গল্পের (বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়) জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। বহুনির্বাচনি প্রশ্নের জন্য পড়ে পাওয়া গল্পের MCQ দেখুন।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

পড়ে পাওয়া

1। গল্পের ছেলেরা কোন সময় নাইতে গিয়েছিল?

কালবৈশাখীর সময়।

2। ছেলেদের দলে সবচেয়ে বড় ও বুদ্ধিমান কে ছিল?

বিধু।

3। ছেলেরা ঝড়ের সময় কী কুড়াতে গিয়েছিল?

চাঁপাতলীর আম।

4। বাদল পথে কী কুড়িয়ে পায়?

একটি টিনের ক্যাশ বাক্স।

5। প্রথমে ছেলেরা বাক্স নিয়ে কোথায় বসে?

তেঁতুলতলায়।

6। বাক্সটি প্রথমে কোথায় লুকিয়ে রাখা হয়?

বাদলদের বিচুলি গাদায়।

7। দলের গুপ্ত মিটিং কোথায় বসে?

বাদলদের ভাঙা নাটমন্দিরের কোণে।

8। বিধু মালিক খুঁজতে কী মতলব বার করে?

কাগজে বিজ্ঞপ্তি লিখে গাছে সাঁটানো।

9। প্রথম দাবিদার লোকটি বাক্সের রং কী বলেছিল?

কালো (যা মেলেনি)।

10। বাক্সের প্রকৃত রং কী ছিল?

সবুজ।

11। সেবার নদীতে কী ঘটে?

ভীষণ বন্যা।

12। প্রকৃত মালিক কোন অঞ্চলের বাসিন্দা ছিলেন?

অম্বরপুর চরের কাপালি সম্প্রদায়ের।

13। লোকটির বাক্সে কী কী ছিল?

মেয়ের বিয়ের গহনা ও নগদ পঞ্চাশ টাকা।

14। বিধু বাক্স ফেরতের সময় কী করতে বলে?

মাল যাচাই ও রসিদ লিখতে।

15। বাক্স ফেরত পেয়ে লোকটি কী বলে?

‘আপনারা মানুষ না দেবতা?’

16। ‘পড়ে পাওয়া’ গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত?

‘নীলগঞ্জের ফালমন সাহেব’ গ্রন্থ থেকে।

17। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?

১৮৯৪ সালে।

18। বিভূতিভূষণের জন্মস্থান কোথায়?

চব্বিশ পরগনা জেলার মুরারিপুর গ্রাম।

19। বিভূতিভূষণের পিতার পেশা কী ছিল?

কথকতা ও পৌরোহিত্য।

20। বিভূতিভূষণের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি?

পথের পাঁচালী।

21। বিভূতিভূষণের একটি কিশোর উপন্যাসের নাম বল।

চাঁদের পাহাড়।

22। বিভূতিভূষণের ভ্রমণ-দিনলিপির নাম কী?

তৃণাঙ্কুর।

23। বিভূতিভূষণের মৃত্যু কত সালে হয়?

১৯৫০ সালে।

আরও পড়ুন

Class 8 সাহিত্য-কণিকা-এর সব পোস্ট

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

সাহায্য লাগবে?
BCS Journey Support
● Online
×
💬Messenger ✈Telegram
BCS JOURNEY
BCS Journey
চ্যাট শুরু করুন ➜