● Class 8 সাহিত্য-কণিকা

প্রার্থনা কবিতার নোট | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

প্রার্থনা কবিতার নোট | অষ্টম শ্রেণির সাহিত্য-কণিকা বইয়ের “প্রার্থনা” কবিতার (কায়কোবাদ) জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। বহুনির্বাচনি প্রশ্নের জন্য প্রার্থনা কবিতার MCQ দেখুন।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রার্থনা

1। কবি কার কাছে হৃদয়ে বল প্রার্থনা করেন?

বিভু বা স্রষ্টার কাছে।

2। কবি স্রষ্টার দুয়ারে কী নিয়ে দাঁড়িয়েছেন?

শুধু চোখের জল।

3। তৃতীয় স্তবকে কারা স্রষ্টার গুণগানে বিভোর?

পাখি ও তরুলতা।

4। বসন্তের বায়ুকে কী বলা হয়েছে?

স্রষ্টার নিঃশ্বাস।

5। ‘প্রার্থনা’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?

‘অশ্রুমালা’ কাব্যগ্রন্থ।

6। কায়কোবাদ কত সালে জন্মগ্রহণ করেন?

১৮৫৭ সালে।

7। কায়কোবাদের জন্মস্থান কোথায়?

ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগলা।

8। কায়কোবাদের প্রকৃত নাম কী?

মুহম্মদ কাজেম আল কুরায়শী।

9। তিনি পেশায় কী ছিলেন?

ডাকবিভাগে পোস্টমাস্টার।

10। তাঁর রচিত বিখ্যাত মহাকাব্যের নাম কী?

‘মহাশ্মশান’।

11। কায়কোবাদের মৃত্যু কত সালে হয়?

১৯৫১ সালে।

12। গভীর বিষাদে কী নিভে যায়?

শোকানল (শোকের আগুন)।

13। কবি নিজেকে কেমন বলেছেন?

নিঃসম্বল, ভক্তি-স্তুতি না জানা।

14। তাঁর অন্যান্য কাব্যগ্রন্থের নাম বল।

শিবমন্দির, অমিয়ধারা।

আরও পড়ুন

Class 8 সাহিত্য-কণিকা-এর সব পোস্ট

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

সাহায্য লাগবে?
BCS Journey Support
● Online
×
💬Messenger ✈Telegram
BCS JOURNEY
BCS Journey
চ্যাট শুরু করুন ➜