● বিসিএস লিখিত: আন্তর্জাতিক বিষয়াবলি

নিষেধাজ্ঞা কী? অর্থনৈতিক নিষেধাজ্ঞা কীভাবে কাজ করে | বিসিএস লিখিত

📌 এক নজরে

কোনো দেশ, ব্যক্তি বা প্রতিষ্ঠানকে শাস্তি দিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষায় এর ধারণা ও কার্যপদ্ধতি এসেছে। এই পোস্টে নিষেধাজ্ঞার সংজ্ঞা, ব্যবহারের পরিস্থিতি, বহুজাতিক সংগঠনের পদ্ধতি এবং বিদ্যমান নিষেধাজ্ঞাগুলো পাবেন।

সাধারণ ভাষায় কোনো দেশ আরেকটি দেশকে বা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে শাস্তি দেওয়ার জন্য নিষেধাজ্ঞা আরোপ করে থাকে। এমন দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয় যেসব দেশে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাতায়াত, বিনিয়োগ বা স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় রয়েছে। আবার নিষেধাজ্ঞা অনেক সময় এক দেশ আরেক দেশের ওপর প্রতিশোধ হিসেবেও আরোপ করে থাকে। বিবিসি বলেছে, নিষেধাজ্ঞা হলো একটি দেশ কর্তৃক অন্য দেশের ওপর আরোপিত শাস্তি। মূলত অভিযুক্ত দেশের আক্রমণাত্মক আচরণ বা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা বন্ধের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কোনো দেশ চাইলে খুব অল্প সময়ের নোটিশে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।

সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা পেয়েছে যেসব দেশ

দেশ নিষেধাজ্ঞা সংখ্যা
রাশিয়া ১৪,০৮১
ইরান ৪,১৯১
সিরিয়া ২,৬৪৩
উত্তর কোরিয়া ২,১৩৩
বেলারুশ ১,১৫৫
মিয়ানমার ৮০৬
ভেনেজুয়েলা ৬৫১

১৯ ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত

অর্থনৈতিক নিষেধাজ্ঞা (Economic sanction)

অর্থনৈতিক নিষেধাজ্ঞা হলো এক বা একাধিক দেশ দ্বারা অপর এক বা একাধিক দেশের ওপর অথবা নির্দিষ্ট প্রতিষ্ঠানের ওপর আরোপ করা এমন এক শাস্তি যার কারণে ভোক্তা দেশ বা প্রতিষ্ঠান অর্থনৈতিকভাবে চাপে পড়ে। একটি দেশ অন্য একটি দেশকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয় মূলত রাজনৈতিক কারণে। সাধারণত একটি দেশ অন্য একটি দেশকে শাস্তি দেওয়ার জন্য এবং দাবি আদায় করে নেওয়ার জন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়।

Economic Sanctions

  • Economic sanctionsare restrictions ontrade, investments,and othercommercial activities.
  • EconomicSanctions
  • One country imposesthem on another topush the targetcountry into changingits earlier stance.
  • They are useful as foreign policy tools for variousreasons, such as counterterrorism, anti-drug use,nonproliferation, promoting democracy and humanrights, resolving conflicts, and cyber security.

নিষেধাজ্ঞা কখন ব্যবহার করা হয়?

বিভিন্ন সরকার এবং আন্তর্জাতিক সংস্থা যেমন জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের স্বার্থকে বিপন্ন করে বা আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে এমন সত্তাকে (দেশ, ব্যক্তি, প্রতিষ্ঠান) বাধা, শাস্তি বা লজ্জা দেওয়ার জন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে।

সন্ত্রাস দমন, মাদক নিয়ন্ত্রণ, গণতন্ত্র এবং মানবাধিকারের প্রচার, সংঘাতের সমাধান এবং সাইবার নিরাপত্তা সহ ফরেন পলিসির অংশ হিসেবে নিষেধাজ্ঞা ব্যবহার করা হয়।

অর্থনৈতিক নিষেধাজ্ঞা বিভিন্ন রূপে কার্যকর হতে পারে যথা:

নিষেধাজ্ঞার মাধ্যমে:

শুধু নিষেধাজ্ঞার মাধ্যমে অনেক সময় ‘অর্থনৈতিক নিষেধাজ্ঞা’ কার্যকর করা হয়। আফ্রিকার একটি দেশ, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে, ইউরোপীয় ইউনিয়ন এই নিষেধাজ্ঞা জারি করেছে যে সেই দেশে অন্য কোনো দেশ অস্ত্র রপ্তানি করতে পারবে না। কারণ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে চলমান সহিংসতায় রপ্তানিকৃত অস্ত্র ব্যবহার করা হচ্ছে।

  • বাড়তি শুল্ক আরোপ:

অনেক সময় আমদানিকৃত পণ্যে বাড়তি শুল্ক আরোপ করা হয়, যেটি অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকরের আরেকটি রূপ। ২০২০ সালে আমেরিকা ও চীন বেশ কয়েকবার নিজেদের আমদানিকৃত পণ্যের উপর বাড়তি শুল্ক আরোপ করেছিল। বাড়তি শুল্ক আরোপ করলে পণ্যে দাম বেড়ে যায় ফলে প্রতিযোগিতামূলক বাজারে টেকা কঠিন হয়ে পড়ে।

  • সম্পদ জব্দকরণ:

তেহরান সংকটকে কেন্দ্র করে আমেরিকা যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছিল, তার একটি রূপ ছিল সম্পদ জব্দকরণ। আমেরিকা তার দেশে ইরানি ব্যক্তিদের যত সম্পদ ছিল, সব জব্দ করেছিল।

  • রপ্তানিতে নিষেধাজ্ঞা:

কোনো দেশ যদি অন্য দেশের কোনো পণ্যের ওপর নির্ভরশীল হয়ে থাকে, তাহলে প্রথম দেশটি তার পণ্যের ওপর নির্ভরশীল দেশে পণ্য রপ্তানি বন্ধ করে দিয়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে পারে।

  • ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা:

ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা প্রদানও অর্থনৈতিক নিষেধাজ্ঞার আরেকটি রূপ।

  • ‘স্মার্ট নিষেধাজ্ঞা’:

মূলত যখন পুরো দেশের ওপর নিষেধাজ্ঞা জারি না করে ছোট কোনো গ্রুপের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তখন তাকে ‘স্মার্ট নিষেধাজ্ঞা’ বলা হয়।

বহুজাতিক সংগঠনগুলো যে পদ্ধতিতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে

জাতিসংঘ: জাতিসংঘ যদি কোনো দেশ বা সেই দেশের নির্দিষ্ট একজন/কয়েকজন ব্যক্তি অথবা সংগঠনের ওপর নিষেধাজ্ঞা দিতে চায়, সেক্ষেত্রে নিষেধাজ্ঞার প্রস্তাব নিরাপত্তা পরিষদে উত্থাপন করতে হবে। সেখানে পনেরো সদস্য-রাষ্ট্রের মধ্যে অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে যদি প্রস্তাব গৃহীত হয়, তাহলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর হবে।

ইউরোপীয় ইউনিয়ন:

ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে নিষেধাজ্ঞার প্রস্তাব কাউন্সিলে গৃহীত হতে হবে, অতঃপর সেটি কার্যকর হতে হবে। ইতোমধ্যে প্রায় ত্রিশ বারের মতো নিষেধাজ্ঞা প্রস্তাব কার্যকর হয়েছে ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলে।

মার্কিন যুক্তরাষ্ট্র: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশ জারির মাধ্যমে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা যায়, আবার কংগ্রেসে নিষেধাজ্ঞা প্রস্তাব পাশের মধ্য দিয়েও নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে।

বর্তমানে বিদ্যমান অর্থনৈতিক নিষেধাজ্ঞা

এখন অর্থনৈতিক নিষেধাজ্ঞার নাম তুললে যে দেশগুলোর নাম সবার ওপরে আসে সেগুলো হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান, উত্তর কোরিয়া, রাশিয়া, চীন, ইউরোপীয় ইউনিয়ন।

  • ইরানে ইসলামি বিপ্লব-এর মধ্য দিয়ে মার্কিন-বিদ্বেষী সরকার যখন থেকে ক্ষমতায় আছে তখন থেকেই এই সরকারের পতনের লক্ষ্যে বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে আসছে। বর্তমানে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা চলছে তার শুরুটা হয়েছিল ১৯৭৯ সালে। ইরানে নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র তাদের মূল উদ্দেশ্য (সরকার পরিবর্তন) পূরণ করতে না পারলেও অর্থনৈতিকভাবে ইরান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইরানে অস্বাভাবিক মুদ্রাস্ফীতি এবং আন্তর্জাতিক বাজারে তাদের পিছিয়ে থাকার বড়ো কারণ মার্কিন নিষেধাজ্ঞা।
  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ তাদেরকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়। এতে উত্তর কোরিয়ার অর্থনীতি-ব্যবস্থা দুর্বল হয়ে পড়লেও তারা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বন্ধ করেনি।
  • আমেরিকা-রাশিয়া পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার বিষয় পুরোনো কাহিনি হলেও বর্তমানে ইউক্রেন ইস্যু নিয়ে তা খুব ভালোভাবেই মাথাচাড়া দিয়ে উঠেছে। এই দুটি দেশের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা এবং ইউক্রেন যুদ্ধের ফলাফল ভুগছে পুরো বিশ্ব। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে জার্মানি-ভিত্তিক গবেষণা সংস্থা এবং মার্কেট ও কনজিউমার ডেটা প্ল্যাটফর্ম স্ট্যাটিস্টার এক পরিসংখ্যানে বলা হয়, ইউক্রেনে আগ্রাসনের পরিপ্রেক্ষিতে বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশ হয়ে উঠেছে রাশিয়া। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি, ডলারের দাম বৃদ্ধি-সহ বিশ্বে অর্থনৈতিক দুরবস্থার বড়ো কারণ এই দুটি দেশ।

আরও পড়ুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

সাহায্য লাগবে?
BCS Journey Support
● Online
×
💬Messenger ✈Telegram
BCS JOURNEY
BCS Journey
চ্যাট শুরু করুন ➜