বাবুরের মহত্ত্ব কবিতার নোট | অষ্টম শ্রেণির সাহিত্য-কণিকা বইয়ের “বাবুরের মহত্ত্ব” কবিতার (কালিদাস রায়) জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। বহুনির্বাচনি প্রশ্নের জন্য বাবুরের মহত্ত্ব কবিতার MCQ দেখুন।
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
বাবুরের মহত্ত্ব
1। বাবুর কোন যুদ্ধে পাঠান বাদশা লোদিকে পরাজিত করেন?
পানিপথের যুদ্ধে।
2। বাবুরের বিজয়ের পর কে গর্জে ওঠেন?
রাজা সংগ্রাম সিং।
3। সংগ্রাম সিং কোথায় পরাজিত হন?
খানুয়ার প্রান্তরে।
4। বিজয়ের পর বাবুর কী উপলব্ধি করেন?
মাটির দখল খাঁটি জয় নয়, প্রজার হৃদয় জয় করতে হবে।
5। রণবীর চৌহান কে ছিলেন?
চিতোরের এক তরুণ রাজপুত যোদ্ধা।
6। চৌহান কেন বাবুরকে হত্যা করতে চেয়েছিল?
চিতোরের অপমানের প্রতিশোধ নিতে।
7। রাজপথে হঠাৎ কী ঘটনা ঘটে?
একটি মত্ত হাতি ছুটে আসে।
8। শিশুটিকে বাঁচাতে কে এগিয়ে আসে?
ছদ্মবেশী সম্রাট বাবুর নিজে।
9। বাবুর চৌহানের প্রতি কী করেন?
তাকে ক্ষমা করে দেহরক্ষী নিয়োগ করেন।
10। ‘বাবুরের মহত্ত্ব’ কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
‘পর্ণপুট’ কাব্যগ্রন্থ।
11। বাবরের প্রকৃত নাম কী?
জহিরউদ্দিন মুহাম্মদ।
12। কালিদাস রায় কত সালে জন্মগ্রহণ করেন?
১৮৮৯ সালে।
13। কালিদাস রায় পেশায় কী ছিলেন?
বিদ্যালয়ের শিক্ষক।
14। তিনি কোন উপাধিতে ভূষিত হন?
‘কবিশেখর’।
15। কালিদাস রায়ের মৃত্যু কত সালে হয়?
১৯৭৫ সালে।
