● Class 8 সাহিত্য-কণিকা

আবার আসিব ফিরে কবিতার নোট | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

আবার আসিব ফিরে কবিতার নোট | অষ্টম শ্রেণির সাহিত্য-কণিকা বইয়ের “আবার আসিব ফিরে” কবিতার (জীবনানন্দ দাশ) জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। বহুনির্বাচনি প্রশ্নের জন্য আবার আসিব ফিরে কবিতার MCQ দেখুন।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

আবার আসিব ফিরে

1। কবি আবার কোথায় ফিরে আসার কথা বলেছেন?

ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়।

2। কবি হয়তো কোন কোন রূপে ফিরে আসবেন?

শঙ্খচিল, শালিক, কাক, হাঁস রূপে।

3। হাঁস হয়ে কবি কোথায় সময় কাটাবেন?

কলমির গন্ধভরা জলে ভেসে ভেসে।

4। শিমুলের ডালে কোন পাখি ডাকবে?

লক্ষ্মীপেঁচা।

5। রূপসার ঘোলা জলে কে ডিঙা বায়?

এক কিশোর।

6। ‘আবার আসিব ফিরে’ কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?

‘রূপসী বাংলা’।

7। ‘ধানসিঁড়ি’ কী?

ঝালকাঠি জেলার একটি (মরে যাওয়া) নদী।

8। জীবনানন্দ দাশ কত সালে জন্মগ্রহণ করেন?

১৮৯৯ সালে।

9। জীবনানন্দ দাশের জন্মস্থান কোথায়?

বরিশাল শহর।

10। তিনি কোন বিষয়ে এম.এ. পাশ করেন?

ইংরেজি সাহিত্যে।

11। জীবনানন্দ দাশ কীভাবে মৃত্যুবরণ করেন?

কলকাতায় ট্রাম দুর্ঘটনায়, ১৯৫৪ সালে।

12। ‘নবান্ন’ শব্দের অর্থ কী?

নতুন ভাত/ধান কাটার উৎসব।

13। তিনি কোন কোন কলেজে অধ্যাপনা করেন?

কলকাতা সিটি কলেজ, বরিশাল ব্রজমোহন কলেজ প্রভৃতি।

আরও পড়ুন

Class 8 সাহিত্য-কণিকা-এর সব পোস্ট

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

সাহায্য লাগবে?
BCS Journey Support
● Online
×
💬Messenger ✈Telegram
BCS JOURNEY
BCS Journey
চ্যাট শুরু করুন ➜