বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের নোট | অষ্টম শ্রেণির সাহিত্য-কণিকা বইয়ের “বাংলা ভাষার জন্মকথা” প্রবন্ধের (হুমায়ুন আজাদ) জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। বহুনির্বাচনি প্রশ্নের জন্য বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের MCQ দেখুন।
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
বাংলা ভাষার জন্মকথা
1। বাংলা ভাষার ধর্ম কী বলে লেখক উল্লেখ করেছেন?
বদলে যাওয়া।
2। সংস্কৃত ভাষা কাদের ভাষা ছিল?
সমাজের উঁচু শ্রেণির লেখার ভাষা।
3। সাধারণ মানুষ কোন ভাষায় কথা বলত?
প্রাকৃত ভাষায়।
4। জর্জ গ্রিয়ারসনের মতে বাংলা ভাষার জন্ম কোন প্রাকৃত থেকে?
মাগধী প্রাকৃত থেকে।
5। সুনীতিকুমার চট্টোপাধ্যায় কোন মত সমর্থন করেন?
মাগধী প্রাকৃত থেকে জন্মের মত।
6। মুহম্মদ শহীদুল্লাহ কোন মত দেন?
গৌড়ী প্রাকৃত থেকে বাংলার জন্ম।
7। প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত?
‘কতো নদী সরোবর’ গ্রন্থ থেকে।
8। হুমায়ুন আজাদ কত সালে জন্মগ্রহণ করেন?
১৯৪৭ সালে।
9। হুমায়ুন আজাদের জন্মস্থান কোথায়?
মুন্সীগঞ্জ জেলার রাড়িখাল গ্রাম।
10। কর্মজীবনে তিনি কোথায় অধ্যাপনা করতেন?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
11। তাঁর একটি গবেষণাগ্রন্থের নাম বল।
‘বাক্যতত্ত্ব’।
12। হুমায়ুন আজাদের মৃত্যু কোথায় হয়?
জার্মানির মিউনিখ শহরে, ২০০৪ সালে।
13। প্রাকৃত ভাষা কী?
সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষা।
14। তাঁর একটি কাব্যগ্রন্থের নাম বল।
‘অলৌকিক ইস্টিমার’।
15। একদল লোক কোন ভাষাকে বাংলার জননী মনে করতেন?
সংস্কৃত।
