বঙ্গভূমির প্রতি কবিতার নোট | অষ্টম শ্রেণির সাহিত্য-কণিকা বইয়ের “বঙ্গভূমির প্রতি” কবিতার (মাইকেল মধুসূদন দত্ত) জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। বহুনির্বাচনি প্রশ্নের জন্য বঙ্গভূমির প্রতি কবিতার MCQ দেখুন।
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
বঙ্গভূমির প্রতি
1। কবি কাকে ‘মা’ সম্বোধন করেছেন?
স্বদেশ বা বঙ্গভূমিকে।
2। কবি মায়ের কাছে কী মিনতি করেছেন?
তাকে মনে রাখার মিনতি।
3। কবি নিজেকে দেশমাতৃকার কী হিসেবে ভেবেছেন?
দাস বা সন্তান।
4। কবি কীসের ভয় করেন না?
মৃত্যুর দেবতা শমনের।
5। কবি নিজেকে কীসের মতো ফুটে থাকতে চান?
পদ্মফুলের (তামরস) মতো।
6। ‘বঙ্গভূমির প্রতি’ কোন ধরনের কবিতা?
গীতিকবিতা।
7। মাইকেল মধুসূদন দত্ত কেন খ্রিষ্টধর্ম গ্রহণ করেন?
বিলেত গিয়ে কবি হওয়ার আশায়।
8। তিনি বাংলা ভাষায় প্রথম কোন সাহিত্যকর্ম রচনা করেন?
প্রথম মহাকাব্য ‘মেঘনাদবধ কাব্য’।
9। তাঁর রচিত পত্রকাব্যের নাম কী?
‘বীরাঙ্গনা’।
10। তাঁর সনেট সংকলনের নাম কী?
‘চতুর্দশপদী কবিতাবলী’।
11। মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন?
১৮২৪ সালে।
12। তাঁর জন্মস্থান কোথায়?
যশোরের সাগরদাঁড়ি গ্রাম।
13। তাঁর মৃত্যু কত সালে হয়?
১৮৭৩ সালে।
