● Class 8 সাহিত্য-কণিকা

লাইব্রেরি প্রবন্ধের নোট | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

লাইব্রেরি প্রবন্ধের নোট | অষ্টম শ্রেণির সাহিত্য-কণিকা বইয়ের “লাইব্রেরি” প্রবন্ধের (মোতাহের হোসেন চৌধুরী) জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। বহুনির্বাচনি প্রশ্নের জন্য লাইব্রেরি প্রবন্ধের MCQ দেখুন।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

লাইব্রেরি

1। লাইব্রেরি কাকে বলে?

পুস্তকের শ্রেণিবদ্ধ সংগ্রহকে।

2। লাইব্রেরি সৃষ্টির উদ্দেশ্য কী?

সকল জ্ঞানকে একত্র করে স্থায়িত্ব দান করা।

3। লাইব্রেরি কয় প্রকার?

তিন প্রকার— ব্যক্তিগত, পারিবারিক ও সাধারণ।

4। ব্যক্তিগত লাইব্রেরির বৈশিষ্ট্য কী?

এটি ব্যক্তির মনের প্রতিবিম্ব।

5। সাধারণ লাইব্রেরি কীসের ফলে তৈরি হয়?

দশজনের মিলিত প্রচেষ্টার ফলে।

6। পুস্তক নির্বাচনে লেখক কী পরামর্শ দিয়েছেন?

জাতীয় সংকীর্ণতা যত কম দেওয়া যায় ততই ভালো।

7। লেখকের মতে জাতির জীবনধারা কয়টি ধারায় প্রবাহিত?

দুইটি— আত্মরক্ষা ও আত্মপ্রকাশ।

8। লাইব্রেরিকে জাতির কীসের মানদণ্ড বলা হয়েছে?

সভ্যতা ও উন্নতির মানদণ্ড।

9। মোতাহের হোসেন চৌধুরী কবে জন্মগ্রহণ করেন?

১৯০৩ সালের ১লা এপ্রিল।

10। মোতাহের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়?

লক্ষ্মীপুর জেলার কাঞ্চনপুর গ্রাম।

11। তিনি কোন বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পাশ করেন?

ঢাকা বিশ্ববিদ্যালয়।

12। তাঁর বিখ্যাত প্রবন্ধগ্রন্থের নাম কী?

‘সংস্কৃতি কথা’।

13। তিনি কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন?

‘শিখা’ পত্রিকার সঙ্গে।

14। তাঁর অনুবাদগ্রন্থ কোনগুলো?

‘সভ্যতা’ ও ‘সুখ’।

15। তাঁর মৃত্যু কবে হয়?

১৯৫৬ সালের ১৮ই সেপ্টেম্বর।

16। পারিবারিক লাইব্রেরি কীভাবে সাজাতে হয়?

পরিবারের সকল সদস্যের রুচি অনুযায়ী।

17। লেখকের মতে পাঠাগার কী নয় বরং কী?

জাতীয় বৈশিষ্ট্যের রক্ষক নয়, ব্যক্তিগত বৈশিষ্ট্যের বিকাশক।

18। বুদ্ধির জাগরণ ছাড়া জাতীয় আন্দোলন কী হয়ে ওঠে?

হুজুগপ্রিয়তা ও ভাববিলাসিতা।

19। তাঁর লেখার একটি প্রধান বৈশিষ্ট্য কী?

মননশীলতা ও চিন্তার স্বচ্ছন্দ প্রকাশ।

আরও পড়ুন

Class 8 সাহিত্য-কণিকা-এর সব পোস্ট

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

সাহায্য লাগবে?
BCS Journey Support
● Online
×
💬Messenger ✈Telegram
BCS JOURNEY
BCS Journey
চ্যাট শুরু করুন ➜