মংডুর পথে রচনার নোট | অষ্টম শ্রেণির সাহিত্য-কণিকা বইয়ের “মংডুর পথে” রচনার (বিপ্রদাশ বড়ুয়া) জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। বহুনির্বাচনি প্রশ্নের জন্য মংডুর পথে রচনার MCQ দেখুন।
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
মংডুর পথে
1। লেখক মংডুর পথে কবে যাত্রা শুরু করেন?
২৪শে মে, ২০০১।
2। মংডু কোন দেশের সীমান্ত শহর?
মিয়ানমারের (বার্মার)।
3। মংডু ও টেকনাফের মাঝে কোন নদী আছে?
নাফ নদী।
4। চট্টগ্রামে পর্তুগিজদের বসতির নাম কী ছিল?
ব্যান্ডেল।
5। আরাকান রাজ্যের প্রাচীন রাজধানীর নাম কী?
ম্রাউক-উ।
6। আরাকান রাজসভায় কোন দুই কবি সাহিত্যচর্চা করেন?
দৌলত কাজী ও আলাওল।
7। মিয়ানমারের রিকশার মতো বাহনের নাম কী?
পাইক্যা।
8। রয়েল রেস্তোরাঁর মালকিন কোন জাতির?
রাখাইন জাতির।
9। বৌদ্ধ ভিক্ষুকে মিয়ানমারে কী বলা হয়?
ফুঙ্গি।
10। বর্মি রমণীদের সেলাইবিহীন লুঙ্গিকে কী বলে?
থামি।
11। বর্মিদের জাতীয় পোশাক কী নিয়ে গঠিত?
লুঙ্গি, শার্ট, বর্মি কোট ও টুপি।
12। সেতুর নিচের নদীর নাম কী?
সুধার ডিয়ার।
13। বিপ্রদাশ বড়ুয়া কত সালে জন্মগ্রহণ করেন?
১৯৪০ সালে।
14। বিপ্রদাশ বড়ুয়ার জন্মস্থান কোথায়?
চট্টগ্রামের ইছামতী গ্রাম।
15। তিনি কোন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন?
শিশু একাডেমি।
16। তাঁর রচিত একটি উপন্যাসের নাম বল।
‘মুক্তিযোদ্ধারা’।
17। তাঁর রচিত জীবনীগ্রন্থের নাম কী?
‘পল্লীকবি জসীমউদ্দীন’।
