নারী কবিতার নোট | অষ্টম শ্রেণির সাহিত্য-কণিকা বইয়ের “নারী” কবিতার (কাজী নজরুল ইসলাম) জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। বহুনির্বাচনি প্রশ্নের জন্য নারী কবিতার MCQ দেখুন।
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
নারী
1। কবি কোন গান গাওয়ার কথা বলেছেন?
সাম্যের গান।
2। বিশ্বের মহান সৃষ্টিতে নারী-পুরুষের অবদান কেমন?
উভয়ের সমান অবদান।
3। ইতিহাসে কার অবদান কম লেখা হয়েছে?
নারীর।
4। অতীতে নারীর অবস্থা কেমন ছিল বলে কবি বলেছেন?
দাসী ছিল।
5। বর্তমান যুগকে কবি কী যুগ বলেছেন?
সাম্যের যুগ, বেদনার যুগ, মানুষের যুগ।
6। ‘নারী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থ।
7। নজরুলকে কেন বিদ্রোহী কবি বলা হয়?
পরাধীনতা-অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের জন্য।
8। নজরুল কত সালে বাংলাদেশের নাগরিকত্ব পান?
১৯৭৬ সালে।
9। নজরুলকে কী উপাধিতে অভিহিত করা হয়?
জাতীয় কবি।
10। নজরুলের মৃত্যু কত সালে হয়?
১৯৭৬ সালে।
11। নজরুলের একটি উপন্যাসের নাম বল।
‘মৃত্যুক্ষুধা’।
12। বীরের স্মৃতিস্তম্ভে কার আত্মত্যাগ লেখা থাকে না?
নারীর সিঁথির সিঁদুরের কথা।
