নদীর স্বপ্ন কবিতার নোট | অষ্টম শ্রেণির সাহিত্য-কণিকা বইয়ের “নদীর স্বপ্ন” কবিতার (বুদ্ধদেব বসু) জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। বহুনির্বাচনি প্রশ্নের জন্য নদীর স্বপ্ন কবিতার MCQ দেখুন।
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
নদীর স্বপ্ন
1। কবিতায় বক্তা কে?
কানাই।
2। কানাই মাঝিকে কী দিতে চায়?
রুপোর সিকি ও দুটো আনি।
3। ছোকানু কে?
কানাইয়ের ছোট বোন।
4। তারা কোন কোন নদীতে বেড়াবে বলে কানাই বলে?
মেঘনা, পদ্মা, শোণ।
5। নদীতে জেলেরা কী ধরছিল?
রুপালি ইলিশ।
6। কানাই নিজেকে ও ছোকানুকে কী বলে সম্বোধন করে?
পদ্মার রাজা ও আকাশের রানি।
7। কবিতা পাঠে শিক্ষার্থীদের কী প্রসার ঘটবে?
কল্পনাশক্তির প্রসার।
8। ‘শোণ’ কী?
একটি নদীর নাম।
9। বুদ্ধদেব বসু কত সালে জন্মগ্রহণ করেন?
১৯০৮ সালে।
10। বুদ্ধদেব বসু কোথায় জন্মগ্রহণ করেন?
কুমিল্লা।
11। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোন বিষয়ে স্নাতক করেন?
ইংরেজি।
12। বুদ্ধদেব বসুর মৃত্যু কত সালে হয়?
১৯৭৪ সালে।
13। ‘সিকি’ কী?
চার আনা বা ২৫ পয়সার মুদ্রা।
14। তিনি কোন পত্রিকা সম্পাদনা করেন?
‘প্রগতি’ ও ‘কবিতা পত্রিকা’।
