● Class 8 সাহিত্য-কণিকা

পাছে লোকে কিছু বলে কবিতার নোট | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

পাছে লোকে কিছু বলে কবিতার নোট | অষ্টম শ্রেণির সাহিত্য-কণিকা বইয়ের “পাছে লোকে কিছু বলে” কবিতার (কামিনী রায়) জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। বহুনির্বাচনি প্রশ্নের জন্য পাছে লোকে কিছু বলে কবিতার MCQ দেখুন।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

পাছে লোকে কিছু বলে

1। কবি কেন কাজ করতে পারেন না বলে জানিয়েছেন?

সদা ভয় ও লাজে, লোকভয়ে।

2। হৃদয়ে জাগা শুভ্র চিন্তার কী হয়?

হৃদয়ের তলে মিশে যায়।

3। মহৎ উদ্দেশ্যে সবাই মিলিত হলে কবি কী করেন?

সেই দলে মিলতে পারেন না।

4। কবিতার শেষে শক্তি কীভাবে মরে যায়?

ভীতির কবলে।

5। ‘পাছে লোকে কিছু বলে’ কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?

‘আলো ও ছায়া’।

6। কামিনী রায় কত সালে জন্মগ্রহণ করেন?

১৮৬৪ সালে।

7। কামিনী রায়ের জন্মস্থান কোথায়?

বরিশালের বাসন্ডা গ্রাম।

8। তিনি কত বছর বয়সে কবিতা লেখা শুরু করেন?

আট বছর বয়সে।

9। তিনি কোন কলেজ থেকে বি.এ. পাশ করেন?

কলকাতার বেথুন কলেজ।

10। তাঁর ছোটদের কবিতাসংগ্রহের নাম কী?

‘গুঞ্জন’।

11। কামিনী রায়ের মৃত্যু কত সালে হয়?

১৯৩৩ সালে।

12। কবিতা পাঠে শিক্ষার্থীরা কী অনুপ্রেরণা পাবে?

নিঃসংকোচ চিত্তে জীবনপথে চলার।

13। প্রাণ কাঁদলে কবি চোখ কেমন রাখেন?

সযত্নে চোখ শুষ্ক রাখেন।

14। তিনি কোন পদক লাভ করেন?

জগত্তারিণী স্বর্ণপদক।

আরও পড়ুন

Class 8 সাহিত্য-কণিকা-এর সব পোস্ট

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

সাহায্য লাগবে?
BCS Journey Support
● Online
×
💬Messenger ✈Telegram
BCS JOURNEY
BCS Journey
চ্যাট শুরু করুন ➜