● Class 8 সাহিত্য-কণিকা

প্রার্থী কবিতার নোট | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

প্রার্থী কবিতার নোট | অষ্টম শ্রেণির সাহিত্য-কণিকা বইয়ের “প্রার্থী” কবিতার (সুকান্ত ভট্টাচার্য) জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। বহুনির্বাচনি প্রশ্নের জন্য প্রার্থী কবিতার MCQ দেখুন।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রার্থী

1। কবি সূর্যের কাছে কী চান?

উত্তাপ ও আলো।

2। শীতে মানুষের প্রধান অভাব কী?

গরম কাপড়ের।

3। শীত আটকাতে তারা কী করে?

খড়কুটো জ্বালিয়ে ও কাপড়ে কান ঢেকে।

4। সকালের এক টুকরো রোদ্দুরকে কীসের সাথে তুলনা করা হয়েছে?

সোনার চেয়েও দামি বস্তুর সাথে।

5। কবি রাস্তার ধারের কোন ছেলেটার জন্য উত্তাপ চান?

উলঙ্গ ছেলেটার জন্য।

6। সূর্যের উত্তাপ পেয়ে মানুষ কী হয়ে উঠবে?

জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হবে।

7। ‘প্রার্থী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?

‘ছাড়পত্র’।

8। সুকান্ত ভট্টাচার্য কত সালে জন্মগ্রহণ করেন?

১৯২৬ সালে।

9। সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়?

গোপালগঞ্জের কোটালীপাড়া।

10। তাঁকে কী ধরনের কবি বলা হয়?

বামপন্থি-বিপ্লবী কবি।

11। সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে ও কী রোগে মারা যান?

একুশ বছর বয়সে যক্ষ্মায়।

12। জড়তা পুড়ে গেলে তারা কী করতে পারবে?

উলঙ্গ ছেলেটাকে গরম কাপড়ে ঢেকে দিতে পারবে।

13। তিনি কোন পত্রিকার কিশোর সভার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন?

দৈনিক ‘স্বাধীনতা’।

আরও পড়ুন

Class 8 সাহিত্য-কণিকা-এর সব পোস্ট

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

সাহায্য লাগবে?
BCS Journey Support
● Online
×
💬Messenger ✈Telegram
BCS JOURNEY
BCS Journey
চ্যাট শুরু করুন ➜