সুখী মানুষ নাটিকার নোট | অষ্টম শ্রেণির সাহিত্য-কণিকা বইয়ের “সুখী মানুষ” নাটিকার (মমতাজউদ্দীন আহমদ) জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। বহুনির্বাচনি প্রশ্নের জন্য সুখী মানুষ নাটিকার MCQ দেখুন।
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
সুখী মানুষ
1। ‘সুখী মানুষ’ নাটিকার দৃশ্য সংখ্যা কত?
মাত্র দুটি।
2। ‘সুখী মানুষ’ নাটিকার মোট চরিত্র সংখ্যা কত?
পাঁচটি— মোড়ল, কবিরাজ, হাসু, রহমত ও লোক।
3। হাসুর সাথে মোড়লের সম্পর্ক কী?
মামাতো ভাই।
4। মোড়ল কীভাবে ধনী হয়েছে?
মানুষের গরু-ধান কেড়ে নিয়ে।
5। মোড়লকে বাঁচানোর প্রকৃত ওষুধ কী?
সুখী মানুষের জামা মোড়লের গায়ে দেওয়া।
6। মোড়ল কবিরাজের কাছে কী প্রতিজ্ঞা করে?
আর মিথ্যা বলবে না ও অত্যাচার করবে না।
7। হাসু-রহমত কতগুলো গ্রাম খুঁজেও সুখী মানুষ পায়নি?
পাঁচ গ্রাম।
8। হাসুর মতে দুনিয়ার মানুষ কেমন?
সবাই অসুখী, শুধু চায়।
9। কুঁড়েঘরের লোকটি কীভাবে জীবিকা নির্বাহ করে?
বনে কাঠ কেটে বাজারে বিক্রি করে।
10। লোকটি নিজেকে কী বলে দাবি করে?
সুখী মানুষ, ‘সুখের রাজা’।
11। লোকটির চোরের ভয় নেই কেন?
তার চুরি করার মতো কিছুই নেই।
12। শেষ পর্যন্ত কী দেখা যায়?
লোকটির কোনো জামাই নেই।
13। নাটিকার মূল বক্তব্য কী?
সুখ আপেক্ষিক, ধনী হয়েও অসুখী হতে পারে।
14। মমতাজউদ্দীন আহমদ কত সালে জন্মগ্রহণ করেন?
১৯৩৫ সালে।
15। মমতাজউদ্দীন আহমদের জন্মস্থান কোথায়?
পশ্চিমবঙ্গের মালদহ জেলা।
16। তিনি কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন?
ঢাকা বিশ্ববিদ্যালয়।
17। তাঁর রচিত একটি নাটকের নাম বল।
‘রাজা অনুস্বারের পালা’।
18। তাঁর প্রবন্ধ-গবেষণাগ্রন্থের নাম কী?
‘বাংলাদেশের নাটকের ইতিবৃত্ত’।
19। মমতাজউদ্দীন আহমদের মৃত্যু কত সালে হয়?
২০১৯ সালে।
