ভাব ও কাজ প্রবন্ধের নোট | অষ্টম শ্রেণির সাহিত্য-কণিকা বইয়ের “ভাব ও কাজ” প্রবন্ধের (কাজী নজরুল ইসলাম) জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। বহুনির্বাচনি প্রশ্নের জন্য ভাব ও কাজ প্রবন্ধের MCQ দেখুন।
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
ভাব ও কাজ
1। ভাব ও কাজের মধ্যে পার্থক্য কী?
ভাব অবাস্তব উচ্ছ্বাস, কাজ ভাবকে বাস্তব রূপ দেয়।
2। প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া?
‘যুগবাণী’ গ্রন্থ থেকে।
3। আগে থেকে বন্দোবস্ত না করে মানুষকে জাগালে কী হয়?
বিরক্ত হয়ে আবার ঘুমিয়ে পড়ে।
4। ছাত্রদল আন্দোলনে ব্যর্থ হয় কেন?
‘স্পিরিট’ বা আত্মার শক্তির পবিত্রতা নষ্ট করায়।
5। ‘দশচক্রে ভগবান ভূত’ প্রবাদটির অর্থ কী?
দশজনের চক্রান্তে সাধুও অসাধু প্রতিপন্ন হতে পারে।
6। জ্ঞান হারালে লেখকের মতে কী কী পতন ঘটে?
নিজের, দেশের, ধর্মের ও মনুষ্যত্বের পতন।
7। লেখক কীসের দাস না হতে বলেছেন?
ভাবের দাস না হতে।
8। লেখক উদমো ষাঁড়ের উদাহরণ দিয়ে কী বুঝিয়েছেন?
পরিকল্পনাহীন কাজের ব্যর্থতা।
9। কাজী নজরুল ইসলাম কবে জন্মগ্রহণ করেন?
১৮৯৯ সালের ২৪শে মে।
10। নজরুলের জন্মস্থান কোথায়?
বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রাম।
11। দশম শ্রেণির ছাত্র থাকাকালে নজরুল কী করেন?
স্কুল ছেড়ে বাঙালি পল্টনে যোগ দেন।
12। নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়?
সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায়।
13। নজরুল কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট. উপাধি পান?
১৯৭৪ সালে।
14। নজরুল কত সালে বাংলাদেশের নাগরিকত্ব পান?
১৯৭৬ সালে।
15। নজরুলের মৃত্যু কবে হয়?
১৯৭৬ সালের ২৯শে আগস্ট।
16। প্রবন্ধে ‘কুম্ভকর্ণ’ কে ছিলেন?
রাবণের ছোট ভাই, যিনি ছয় মাস ঘুমাতেন।
17। লেখক ভাবকে কী বলেছেন?
পুষ্পবিহীন সৌরভের মতো।
18। লেখক কোন ধরনের ব্যক্তি হয়ে জনকল্যাণে কাজ করতে বলেছেন?
নিঃস্বার্থ ত্যাগী ঋষির মতো।
19। নজরুলের একটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম বল।
অগ্নি-বীণা / বিষের বাঁশী।
